উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৈষম্য হটাও, শ্রমিক বাঁচাও, দাসত্বমুক্ত বাংলাদেশ চাই, চাকরির নিশ্চয়তা শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি নারীর অধিকার"—এই স্লোগানকে সামনে রেখে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় নগরীর তালতলাস্থ গণপূর্ত ভবনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জিয়াউর রহমান জিয়া।বক্তারা বলেন, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল, সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ এবং সংগঠনকে আরও গতিশীল করার বিকল্প নেই। তারা সরকারের কাছে দ্রুত এ দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা কার্যালয়, সিলেট সিটি করপোরেশন, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি (ফেঞ্চুগঞ্জ সার কারখানা) এবং বিভিন্ন অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের আরিফ আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুল কাইয়ুম তালুকদার, সুনামগঞ্জ জেলার প্রতিনিধি আবু রায়হান, শান্তিগঞ্জ উপজেলা থেকে সবুজ মিয়া ও আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ পিটিআই-এর সেলিম আহমদ, সিলেট সিটি করপোরেশনের গৌতম বাবুসহ বিভিন্ন জেলার প্রতিনিধি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও হাজারো কর্মচারী এখনো স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।