উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক অভিযুক্ত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।চেকপোস্টে মো. ফয়সাল (৪০) চালিত একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় মো. ফয়সালকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আইনানুগভাবে জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।