উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুয়াডাঙ্গার জীবননগরে অধিক দামে চাষীদের কাছে সার বিক্রির অভিযোগে কীটনাশক সার বীজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৮ জুলাই) বিকালে জীবননগর শহরের নারায়ণপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।অভিযান সূত্রে জানা গেছে,বুধবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে নারায়ণপুর মোড়ে মেসার্স বাবুল কৃষি স্টোর নামে একটি প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্য ছাড়াও বেশি দামে রাসায়নিক সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।এই অভিযোগে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের মালিক বাবুল আক্তার কে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের মালিককে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর কৃষি কর্মকর্তা মো.আলমগীর হোসেন ও জীবননগর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।