উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে (৫৭) জুলাই আন্দোলনে নাশকতার মামলায় পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেলে তাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।দিনাজপুর কোতয়ালী থানার অফিস্র ইনচার্জ (ওসি) পরিদর্শক মোহাম্মদ নুরুন নবী আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকের ছেলে মোঃ ফাহিম ফয়সাল বাদী হয়ে গত ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বরেচব্বিশের জুলাই আন্দোলনে নাশকতার অভিযোগেকোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিকের অধিক আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনাম আরো অনেকে আসামী করা হয়। মামলা নম্বর ৩১। ওই মামলায় এজাহার নামীয় আসামী দিনাজপুর উপশহর ৪ নম্বর ব্লকের বাসিন্দা দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে (৫৭) রোববার বিকেলে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী দুলালকে রবিবার সন্ধ্যায় দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে পুলিশ পাহাড়ায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগষ্ট দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর দুইটা পযন্ত দিনাজপুর শহরে কাচারি মোড় এলাকা থেকে সদর হাসপাতাল মোড় হয়ে সাবেক হুইপ ইকবালুর রহিমের বাসা পযন্ত ১/২ নম্বর আসামীর হুকুমে অন্যান্য আসামীরা তান্ডব সৃষ্টি করেছিল। আসামীদের ইট পাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষণে বাদীসহ অজস্র নিরীহ মানুষ, আহতসহ গুরুতর অবস্থায় পঙ্গুত্ববরণ করেছে। ওই সময় রবিউল ইসলাম রাহুল গুলি বিদ্ধ হন। পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ধরনের অসংখ্য ঘটনার অভিযোগ উপস্থাপনে মামলায় অভিযোগ করা হয়।(অনলাইন)