উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ জুলাই, জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পিরোজপুর এর উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার। আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন দারিদ্র বিমোচন এর মাধ্যমে গ্রাম গঞ্জের উদ্যোক্তা তৈরি করতে হবে এবং এই ঋণর মাধ্যমে স্বাবলম্বী হয়ে সামাজিক ভূমিকা রাখতে হবে।