উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৫ জুলাই, রবিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাগণের সাথে সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন-৩৪৯, মহিলা আসন-৪৯ এর সংসদ সদস্য সুলতানা জেসমিন এমপিইয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান ও জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় প্রধান অতিথি সকল কর্মকর্তার সাথে কুশল বিনিময় করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতি গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নের দিক বিশেষ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এদিকে শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণে নজরুল বর্ষ ২০২৬ - ২০২৭, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব আবু সাঈদ জেলা প্রশাসক পিরোজপুর। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রশাসক জেলা পরিষদ পিরোজপুর। অনুষ্ঠানে শিশু কিশোরেরা গান নৃত্য কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন।