উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে একটি বিশেষ ফ্লাইটে তিনি তেহরানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইরানের এই শোকাবহ মুহূর্তে দেশটির জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানাতে এই সফরে গেছেন। তেহরানে অবস্থানকালে তিনি খামেনির জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে শরিক হবেন এবং ইরানের অন্তর্বর্তীকালীন ও শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করবেন।সফরকালে স্পিকারের সাথে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল রয়েছেন। জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে আগামী সপ্তাহে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।উলেখ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাও পৃথক শোকবার্তায় তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং ইরানের শোকসন্তপ্ত জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।