উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে নার্সিং ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছ বৃহস্পতিবার (০২ জুলাই) বেলা ১২ টার দিকে পিরোজপুর শহরের নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গনে এ কর্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা: শিশির রঞ্জন অধিকারী। বক্তারা বলেন, "নার্সিং একটি মহৎ, মানবিক ও সেবাধর্মী পেশা। একজন দক্ষ নার্স কেবল চিকিৎসকের সহযোগী নন, তিনি রোগীর শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম ভরসাস্থল। আজকের শিরাবরণ ও শপথ গ্রহণের মাধ্যমে তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা ধারণ করে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আধুনিক চিকিৎসাসেবায় দক্ষ ও প্রশিক্ষিত নার্সের গুরুত্ব অপরিসীম। তোমরা জ্ঞান, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবে এটাই আমাদের প্রত্যাশা।