উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ঐতিহ্যবাহী 'দুখুমিয়া বিদ্যানিকেতন (বটতলা) এর বহুল কাঙ্ক্ষিত ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ১ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ঐতিহ্যবাহী 'দুখুমিয়া বিদ্যানিকেতন (বটতলা) এর বহুল কাঙ্ক্ষিত ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ১ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ময়মনসিংহের ত্রিশালের মাটি ও মানুষের প্রিয় নেতা, তৃণমূলের আস্থার প্রতীক এবং জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটন। এছাড়াও তিনি বলেন শিক্ষা ছাড়া কোনো জাতির পক্ষে উন্নত ও স্বাবলম্বী হওয়া সম্ভব নয়। ত্রিশালের প্রতিটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের মূল লক্ষ্য। নতুন এই ভবন নির্মাণের মাধ্যমে অত্র এলাকার শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হলো।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আনিস মির্ধা, ত্রিশাল উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর উসমান গনি কুসুম, সাবেক কাউন্সিলর কাউসার সেলিম প্রমুখ।বক্তারা বলেন, ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটন এমপি মহোদয়ের গতিশীল নেতৃত্বে ত্রিশালের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন আজ দৃশ্যমান। দুখুমিয়া বিদ্যানিকেতনের এই নতুন ভবনটি এলাকার কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।