উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২ জুলাই, বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা শহরের এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ ও পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা প্রদানের অনুকূল পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরীক্ষা শুরুর পূর্বে ও পরীক্ষা শেষে যানজট নিরসন, পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির লক্ষ্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।