উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মাসুম হাওলাদারের নিজ রোপনকৃত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছে মোঃ আবুল মৃধা , মোঃ হাবিল মৃধা , আবু হানিফ মৃধা, মোঃ ফারুক মৃধা, সহ তিন চার জনের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, মাসুম হাওলাদার রোপন কৃত গাছ এরা জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মাসুম হাওলাদার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। থানা পুলিশ অভিযোগের সত্যতা যাচাই-বাছাই পূর্বক ব্যবস্থা নেওয়ার আস্বাস দিয়েছেন। ভুক্তভোগী মাসুম হাওলাদার অভিযোগ করে বলেন, বিগত ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে আসামিরা আমার বিভিন্ন ক্ষতি সাধন করতেছে।