উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল কলেজের ইংরেজি বিভাগের খ্যাতিমান প্রভাষক জনাব আ.ন.ম. বজলুর রশিদের গৌরবময় কর্মজীবনের সমাপনী ও পিআরএল গমন উপলক্ষে ২ জুলাই বৃহস্পতিবার শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজ হলরুমে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁর অনন্য অবদানকে স্মরণ করে বক্তারা তাঁকে একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ হিসেবে অভিহিত করেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক জনাব সুলতানা উম্মে সালমা এবং কোষাধ্যক্ষ জনাব মোঃ রকিবুল হাসান।এছাড়াও সকল ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।