উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই, বুধবার বাংলাদেশ সচিবালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সড়কগুলোর বর্তমান অবস্থা, যানজট নিরসনকল্পে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক ব্যবস্থাপনা আধুনিক ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।