উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের জনবান্ধব ও গরিববান্ধব জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা-৩ এলাকায় এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১লা জুলাই, বুধবার ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য "বাবু গয়েশ্বর চন্দ্র রায়" এবং সংরক্ষিত নারী আসন (৩১১) এর সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর আহ্বানে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। আগানগর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।বিকেলে আগানগর ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি। এতে ব্যানার, ফেস্টুন হাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন বাজেটকে সাধারণ মানুষের অধিকার আদায়ের বাজেট হিসেবে আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়।মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বলেন: "প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেটে খাওয়া, গরিব ও মেহনতি মানুষের কথা চিন্তা করে একটি যুগান্তকারী ও জনবান্ধব বাজেট উপহার দিয়েছেন। এই বাজেট যেমন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে বড় ভূমিকা রাখবে।" নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশনায় দক্ষিণ কেরানীগঞ্জের প্রতিটি স্তরের মানুষ এই জনকল্যাণমুখী বাজেটকে সাধুবাদ জানাচ্ছে এবং দেশ গড়ার এই যাত্রায় বর্তমান সরকারের পাশে থাকবে।সমাবেশে আগানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিছিলটিকে কেন্দ্র করে গোটা এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।