উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বিরাজ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।নিহত দুলালি বেগম (৫৫) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। অভিযুক্ত বিরাজ মিয়া কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পারিবারিক বিরোধের একপর্যায়ে বিরাজ মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী দুলালি বেগমের বুকে একাধিকবার আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান দুলালি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে পাশের একটি পাটক্ষেতে লুকিয়ে থাকার চেষ্টা করেন অভিযুক্ত। খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন