উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং জমি মিউটেশনের (নামজারি) ক্ষেত্রে টিআইএন (TIN) দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এবারের বাজেটে ছাত্র ছাড়া যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বণ্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন দাখিলের বিধান করার একটি প্রস্তাব করা হয়েছিল।অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন: "এই বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ও কনফিউশন দেখা দিয়েছে। করের আওতা বাড়ানো আমাদের লক্ষ্য ঠিকই, কিন্তু আমরা সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করতে চাই না। তাই আমি মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে অনুরোধ জানাবো, ব্যাংক হিসাব খোলা এবং জমি মিউটেশনে টিআইএন দাখিলের এই বিষয়টি যেন প্রত্যাহার করা হয়।"প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন যে, সরকার করের বোঝা বাড়িয়ে নয়, বরং হয়রানি কমিয়ে করের ভিত্তি বাড়ানোর মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চায়। একই সাথে আলোচনায় তিনি কালো টাকা সাদা করার বিধান বাতিলেরও প্রস্তাব করেন।