উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন— কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ: আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী। সুরভী (গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা): ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক। তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটি: ১৬ জন প্রতিনিধি।মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং নানা বিষয়ে কথা বলেন। তিনি বলেন, "বর্তমান প্রজন্মই এ দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।"এ সময় তিনি শুধু পড়াশোনাই নয়, বরং খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী।মধ্যাহ্নভোজ ছাড়াও শিক্ষার্থীরা এদিন সংসদ ভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। তাদের দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল— সংসদ লাইব্রেরি পরিদর্শন। উত্তর প্লাজায় আনন্দময় ফটোসেশন। সংসদ অধিবেশন কক্ষে বসে সরাসরি সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ।প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তির আমন্ত্রণে মধ্যাহ্নভোজ এবং মতবিনিময়ের এমন দুর্লভ সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা দারুণ উচ্ছ্বসিত ছিলেন। এমন চমৎকার ও অনুপ্রেরণাদায়ক আয়োজনের জন্য তারা সরকারপ্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।