উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আব্দুল কাদের মিয়া, গত ২৪/৬/২০২৬ স্ট্রোক জনিত কারণে সৌদি আরবের রিয়াদে কিং সাউথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওনার স্বজনরা আগামী সপ্তাহে ওনার লাশ দেশে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এ বিষয়ে প্রবাসি দূতাবাস থেকে তার পরিবার সহোযোগিতা কামনা করছে। যাতে তার স্বজনরা তার লাশটি দেশে আনতে পারে। সরকারি সকল মহলে এ বিষয়ে তার পরিবার এর আবেদন এবং প্রবাসি কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু এর হস্তক্ষেপ কামনা করছে। সবিনয় উক্ত পরিবারের দিক বিবেচনা করে তার পরিবারের কাছে তার লাশটি যাতে করে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেয়া যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলে কাছ অনুরোধ করেছে প্রয়াত আব্দুল কাদেরের পরিবার।