উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটের জেলা প্রশাসক জনাব সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করে পুনর্বহাল এবং হযরত শাহজালাল (র.) মাজারের হিসাবের ধারাবাহিকতা স্বচ্ছতার সঙ্গে উপস্থাপনের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) যোহরের নামাজের পর সিলেট কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে ঐক্যবদ্ধ সিলেটবাসী-এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সিলেটের স্বার্থে জেলা প্রশাসক জনাব সারওয়ার আলমকে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি হযরত শাহজালাল (র.) মাজারের দানের অর্থের হিসাব নিয়মিত, ধারাবাহিক ও স্বচ্ছভাবে জনসম্মুখে উপস্থাপনের দাবি জানান তারা। এ সময় সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সিলেটবাসীর নেতৃবৃন্দ, সিলেটের বিশিষ্ট নাগরিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। এছাড়াও আরও অনেকে সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।সমাবেশ শেষে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আয়োজকরা।