উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২৭ জুন, ২০২৬, শনিবার, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনে একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপি এই অভিযান চালায়। শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে বিপুল পরিমান এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত এই এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ১,৭৭,২০০/- টাকা। জব্দ করা মাদকদ্রব্যগুলো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এটি একটি বড় সফলতা। উল্লেখ্য, ৫৩ বিজিবি চলতি জুন মাসে তাদের বিভিন্ন অভিযানে ১,১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এই অভিযানগুলোতে একজন আসামীও গ্রেপ্তার হয়েছে এবং মোট মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫,৫১,২০০/- টাকা।৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সীমান্ত সুরক্ষা এবং যে কোনো অবৈধ চোরাচালান বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।