উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা নগরীতে এক রিকশাচালককে কুপিয়ে জখম করে ইঞ্জিনচালিত রিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত ৮টার সময় নগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রিকশাচালক যাত্রী নিয়ে পূর্ব বানিয়া খামার এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা ২ থেকে ৩ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার ইঞ্জিনচালিত রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।এ সময় রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা রিকশাটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।তাৎক্ষণিকভাবে আহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।এদিকে এ ঘটনার পর ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই সড়কে ছিনতাইকারীদের আনাগোনা বেড়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।