উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (RC Kuff) উদ্ধার করা হয়েছে।গত ১ নভেম্বর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ বাশালগাঁও বিওপির একটি দল সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অপরাধী চক্রের তৎপরতা প্রতিহত করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় উক্ত রাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত করতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে শুধু উদ্ধার অভিযান নয়, অপরাধী চক্রের গতিবিধি ও তাদের ব্যবহৃত কৌশল শনাক্ত করেও কাজ করছে বিজিবি। সীমান্তের কোথাও সন্দেহজনক তৎপরতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু মাদক আটক করা নয়, এর সঙ্গে জড়িত চক্রের তৎপরতাও সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া। এই লক্ষ্যে সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।