উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর টাওয়ার এলাকায় মোটরসাইকেল ও মাঠাভর্তি ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহাদাত নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নিরব নামের ভ্যানচালকও আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটকচর টাওয়ারের কাছে মোটরসাইকেল ও মাঠাভর্তি ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে দুইজন আহত হন। আহত মোটরসাইকেল আরোহী শাহাদাতের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। অন্যদিকে, আহত ভ্যানচালক নিরবের বাড়ি মাদারীপুর জেলা কারাগারের পেছনে বলে জানা গেছে।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের এই অংশটি দুই লেনের হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সরু সড়কে যানবাহনের চাপ ও চলাচলের ঝুঁকির কারণে নিয়মিত দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন। এ পরিস্থিতিতে সড়কটি নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।