উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের রাজৈর থানায় দায়ের করা মানবপাচার মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মুকিম শেখকে (৪৫) ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকার কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর থানার মামলা নং-৫৫, তারিখ ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ। ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৬, ৭, ৯, ১৮ ও ২২(১) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি দায়ের করা হয়।গ্রেফতার মুকিম শেখ মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের ইসমাইল শেখের ছেলে।রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে এবং পুলিশ কর্মকর্তা ফরিদুজ্জামান ফরিদের অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।