উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুর সদর উপজেলা সংসদ সদস্য জনাব জাহান্দার আলী জাহান এমপি (মাদারীপুর-২)-এর নামে বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন।সোমবার (২ নভেম্বর) মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জনাব জাহান্দার আলী জাহান এমপি পরিদর্শন কক্ষটির শুভ উদ্বোধন করেন। তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জাকিয়া সুলতানা।উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনে সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।