উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামের তরুণ লেখক অমিত হাসান অর্ণব। অমর একুশে বইমেলা ২০২৭-এ প্রকাশিত হতে যাচ্ছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’। বইটি প্রকাশের খবরে আনন্দিত তাঁর পরিবার, স্বজন ও সাহিত্যপ্রেমীরা।অমিত হাসান অর্ণব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংরেজি ভাষা বিভাগের শিক্ষার্থী। তিনি ইচাগুড়া গ্রামের আবুল বাসার সরদারের ছেলে। পড়াশোনার পাশাপাশি সাহিত্যের প্রতি তাঁর রয়েছে গভীর অনুরাগ। ছোটবেলা থেকেই লেখালেখির চর্চা করে আসছেন তিনি।আসন্ন অমর একুশে বইমেলা ২০২৭-এ প্রকাশিত হতে যাওয়া তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’-এ স্থান পেয়েছে সমাজবাস্তবতা, সমকালীন অসংগতি, প্রেম-বিরহ, নিঃসঙ্গতা ও মানবিক অনুভূতির নানা দিক। জীবনের বৈচিত্র্য, গভীরতা এবং চারপাশের বাস্তবতাকে নিজস্ব কাব্যিক ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন তরুণ এই কবি।বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও সাহিত্যচর্চার পাশাপাশি অর্ণব নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC) থেকে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েট হয়েছেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক দূষণ রোধে পরিচালিত ‘নো প্লাস্টিক’ (NO Plastic) প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।এছাড়া পড়াশোনার পাশাপাশি রিদম কোচিং সেন্টার, নেক্সটজেন ইবিআই (NextGen EBI) এবং হোম টিউটর অল বিডি (Home Tutor All BD)-তে ইংরেজি ভাষা ও ব্যাকরণ বিষয়ে শিক্ষকতা করেছেন অর্ণব। শিক্ষাদানের অভিজ্ঞতার পাশাপাশি নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড ও সাহিত্যচর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি।নিজের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন কালকিনির এই তরুণ। অমর একুশে বইমেলা ২০২৭-এ পাঠকদের হাতে পৌঁছাবে তাঁর কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’।কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’-এর প্রি-অর্ডার (অগ্রিম বুকিং) নেওয়া হচ্ছে।প্রি-অর্ডার ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:অমিত হাসান অর্ণব
মোবাইল: 01570270639প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় থাকা অর্ণবের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।