উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো নাজিরপুর উপজেলার দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ এবং পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ।প্রাপ্ত তথ্যমতে, এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠান দুটির কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ফলে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির এমন ফলাফলের পেছনের কারণ এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রশাসনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।