উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জয়পুরহাটের পাঁচবিবিতে এক ভাড়াটিয়ার কক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর রোডের বালিঘাটা বাজার এলাকায় একটি বাড়ির ভাড়াটিয়ার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। তবে এ সময় মাদকের কথিত মালিককে পাওয়া যায়নি।বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ নভেম্বর রাত ১২ টা ১ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দলের যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে ১২ টার দিকে পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকায় মো. হাবিব মন্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির ভাড়াটিয়ার ব্যবহৃত একটি কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। পরে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে মোট ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী এসব ইয়াবার জব্দমূল্য ৮০ হাজার টাকা।অভিযান চলাকালে পাঁচবিবি উপজেলার কমিশনার মো. আমজাদ হোসেন, ওয়ার্ড মেম্বার মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রাথমিক তথ্য অনুযায়ী, মো. জামাল হোসেন (৫০), পিতা- আলী হোসেন, বালিঘাটা বাজার, পাঁচবিবি, জয়পুরহাট—ওই কক্ষটি ভাড়া নিয়ে সেখানে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে জানা গেছে। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন এবং মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংসের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে বিজিবি।