উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ২ নম্বর ইলুহার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়াউর রহমান (চাঁন)। নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেছেন।নিজের নির্বাচনী অঙ্গীকারে জিয়াউর রহমান চাঁন ইলুহার ইউনিয়নকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি এলাকায় তার সমর্থিত লোকজন নিয়ে গণসংযোগ করে চলছেন ইলুহার ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে কৃষকদের জন্য আধুনিক কৃষি সহায়তা ও সেচব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃসেবা নিশ্চিত করা।এ ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও যুব উন্নয়ন কার্যক্রম পরিচালনা, দুর্নীতি, দখলদারিত্ব ও মাদকমুক্ত সমাজ গঠন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়নের পরিবেশ পরিচ্ছন্ন ও আধুনিকায়নের অঙ্গীকার করেছেন তিনি।জিয়াউর রহমান চাঁন তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। এ ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।আসন্ন ইলুহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।জিয়াউর রহমান চাঁন বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এবং ইলুহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।