উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৫৫১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী।শনিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৯ জন এবং মানবিক বিভাগে ৯৮ জন শিক্ষার্থী।কলেজ কর্তৃপক্ষের দাবি, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, মাসিক পরীক্ষা ও শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।তবে একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় এবার শতভাগ পাসের গৌরব অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।