উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শাহ আলম, সুবাং জায়া ও ক্লাংয়ের বিভিন্ন এলাকায় শুরু হওয়া এ অভিযানে ২৪২ জন বিদেশিকে আটক করা হয়েছে।সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মহমদ খুসাইরি বিন কামারুদিনের নেতৃত্বে অভিযানে ইমিগ্রেশন বিভাগসহ চারটি সংস্থার মোট ১৩০ জন কর্মকর্তা অংশ নেন। কারাওকে কেন্দ্র, কারখানা ও আবাসিক এলাকায় তল্লাশি চালিয়ে মোট ৩২১ জনকে যাচাই করা হয়।আটক ২৪২ জনের মধ্যে ১৮০ জন পুরুষ ও ৬২ জন নারী। তবে তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।অভিযানে চারটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তদন্তের জন্য ২৯টি নোটিশ ও ফরম ইস্যু করা হয়েছে। আটক সবাইকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।