উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু রাসেল বাপ্পিঃ তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে বাগেরহাটের রামপালে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রামপালের হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রামপাল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শুভর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্থানীয় আটটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে শক্তিশালী ভাগা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনি, রামপাল উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, খুলনা জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, রামপাল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফরুল গাজী, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মো. সাজ্জাদ আলী শেখ।এছাড়াও উপস্থিত ছিলেন বেতকাটা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা বাদশা শেখ, রামপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাইন শেখ, যুবদল নেতা সাগর গাজীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য নেতৃবৃন্দ।আয়োজক মেহেদী হাসান শুভর উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সুস্থ বিনোদনের বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্থানীয়দের মতে, নিয়মিত এমন ক্রীড়া আয়োজন করা হলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।