উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দার জ্যেষ্ঠ সাংবাদিক ও নগরকান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. বোরহান আনিস দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছেন। তাঁর চিকিৎসার সহায়তায় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দেওয়া দুই লাখ টাকার আর্থিক অনুদান তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ সাংবাদিক বোরহান আনিসের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল। অনুষ্ঠানে বক্তব্য দেন এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, শামছুল হুদা হুদু, মাহাবুব আহাদ, আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, তৈয়বুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে অসুস্থ সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার সহায়তার জন্য দুই লাখ টাকার অনুদান তাঁর হাতে তুলে দেওয়া হয়।দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসায় এ আর্থিক সহায়তা তাঁর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।