উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গীর সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আহসান উল হক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জনাব মোঃ মমিনুল ইসলাম।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, সাংবাদিক নুরনবী, এবং এবিসি ন্যাশনাল নিউজের সাংবাদিক মো. পজিরুল ইসলাম।দিবসটির মূল উদ্দেশ্য হলো, সাবান ও নিরাপদ পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ করা।স্বাস্থ্য সুরক্ষায় সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর, শিশুর পরিচর্যার আগে এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সংশ্লিষ্টদের এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।জনসাধারণের প্রতি আহ্বানশুধু দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাত ধোয়াকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, বিশেষ করে শিশুদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতে হবে।আসুন, শপথ করি—সঠিক নিয়মে হাত ধোব, রোগের ঝুঁকি কমাব এবং সুস্থ-সচেতন সমাজ গড়ে তুলব।বিশ্ব হাত ধোয়া দিবস সফল হোক। পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন—গড়ে উঠুক সচেতন বাংলাদেশ।