উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরের মণিরামপুর উপজেলার দেলুয়াবাড়ি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফুটবল আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী দলকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলী হোসেন, মো. আব্দুল ছাত্তার দফাদার, মো. সাইফুল ইসলাম, মো. ওলিয়ার রহমান ও নিহার রঞ্জন রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি. এম. মন্না আজিজ।স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
দেলুয়াবাড়ি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।