উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা এলাকায় কাঠ কাটার স-মিল (করাতকল) আবার চালু করা হয়েছে। স-মিলটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স রয়েছে কি না, তা নিয়ে খোঁজখবর নেওয়ার দাবি উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, স-মিলটি পুনরায় চালু হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে মিলটির বৈধ কাগজপত্র, পরিবেশগত ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের কাছে স-মিলটির কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।