উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পীরগঞ্জের বড় দরগা বাজারে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লিখন নামের এক যুবক নিহত সহ বাবলু ড্রাইভার আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে- আজ সোমবার সন্ধ্যায়, ঢাকা - রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলাধীন বড় দরগা বাজারে । জানা গেছে, ঘটনার সময় লিখন নামের এক যুবক, ড্রাইভার বাবলু সহ বড়দরগা বাজারে হাইওয়ে রাস্তা পারাপার হতে থাকা কালে বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাদের ধাক্কা দেয় । এতে লিখন এবং ড্রাইভার বাবলু প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় ছিটকে পড়ে । পরে পথচারীরা আহত দুজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো কালে লিখন মারা যায় । নিহত লিখন (৩৫) পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর বড় দরগা ইউনিয়নের ভগবানপুর গ্রামের মোন্নাফ মিয়ার পুত্র। এছাড়া আহত ড্রাইভার বাবলু চন্দ্র (৪০) মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামের গনেশ চন্দ্র মহন্তের পুত্র।