উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাজকীয় আদেশের মাধ্যমে মক্কা অঞ্চলে এই সাজা বাস্তবায়ন করা হয়, যা স্থানীয় বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর কার্যকর করা হয়।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই দণ্ড কার্যকর হওয়ার তথ্য জানিয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম হল নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার।প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, মক্কার একটি মসজিদে পবিত্রতা ও স্থান-কালের মর্যাদা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলাটি আদালতে স্থানান্তরিত হয়।বিচারপ্রক্রিয়া শেষে আদালত জানায়, পবিত্র উপাসনালয়ের ভেতরে এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং স্থান ও সময়ের পবিত্রতার চরম লঙ্ঘন। অপরাধের ভয়াবহতা বিবেচনা করে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং আইনি এখতিয়ার অনুযায়ী তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করে।উচ্চতর আদালত পরবর্তীতে এই রায়কে বহাল রাখে। রাজকীয় অনুমোদনের পর বুধবার মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।