উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল-আমিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকার সাতানিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা।ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।গ্রেফতার মোঃ আল-আমিন সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকার সাতানিপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুস সাত্তার এবং মাতার নাম মোছাঃ পারভীন বেগম।পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।