উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদী থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে শ্রীমঙ্গলের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন দুই বন্ধু। তবে পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।নিহতরা হলেন নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার অনুপ কুমার দাস (৫৭) এবং শিববাগ মহল্লার বাসিন্দা ও পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)।বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার দাসের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আনোয়ারুল আজিম।হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে নিহতদের মরদেহ নরসিংদীতে নিয়ে আসেন স্বজনেরা।