উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর মাধবদীতে একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) মাধবদী থানার পাঁচদোনা চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের পাশের একটি কলাবাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিকে চৈতাব ও কবিরাজপুর এলাকার কেউ শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে ওই ব্যক্তির পরিচয় এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশের তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।