উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ONE (ONE NEWS EXPRESS)-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোরের বাণীর স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফুল ইসলাম (মানিক)-এর মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।১২ অক্টোবর, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপালগঞ্জের গোহাটা মানিক সড়কে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে স্ট্রোক ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর।মরহুমার স্বামী ইলিয়াস সিকদার। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।সোমবার বাদ জোহর গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।ONE NEWS EXPRESS-এর চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর মোঃ মনিরুজ্জামানসহ ডিরেক্টরবৃন্দ সাংবাদিক সাইফুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তাঁরা। সাংবাদিক সাইফুল ইসলামের মায়ের মৃত্যুতে এলাকাবাসী ও গোপালগঞ্জের সাংবাদিক সমাজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এদিকে, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকেও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন। আমিন।