উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)-এর পরিচালিত পৃথক দুটি সফল অভিযানে ২৩৫ (দুইশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জনি টাওয়ার এবং মনু বেপারীর ঢাল সংলগ্ন স্মৃতিসৌধ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সরাসরি দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এই বিশেষ অভিযান রূপায়িত হয়। ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব আশফাক রাগীব হাসানের নেতৃত্বে ডিবির দুটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালায়।প্রথম অভিযান (জনি টাওয়ার এলাকা):১১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১১:২৫ ঘটিকায় এসআই (নিঃ) শংকর চন্দ্র সরকার এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা সাকিনস্থ জনি টাওয়ার ভবনের সামনে 'স্যামসাং জেনারেল ইলেকট্রনিক্স' দোকানের সংলগ্ন পাকা রাস্তায় অবস্থান নেন। সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আঃ মান্নান ওরফে মনা (৪৮)-কে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বাড়ি কেরানীগঞ্জের পূর্ব বন্দডাকপাড়া এলাকায়।দ্বিতীয় অভিযান (স্মৃতিসৌধ এলাকা):পরবর্তী অভিযানে ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১১:৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ তানভীর হোসেন ভূইয়ার নেতৃত্বে ডিবির অপর একটি টিম জিনজিরা সাকিনস্থ মনু বেপারীর ঢাল সংলগ্ন স্মৃতিসৌধের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত স্থান থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল আহাদ (২৮)-কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে মুসলিমবাগ এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় কেরানীগঞ্জ মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে:মামলা নং- ২৮, তারিখ: ১২/১০/২০২৬ ইং (আসামী: মোঃ আঃ মান্নান ওরফে মনা)মামলা নং- ৩০, তারিখ: ১২/১০/২০২৬ ইং (আসামী: মোঃ আসাদুল আহাদ)মামলা রজু শেষে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের এই নিয়মিত ও কঠোর অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তৃতি রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।